ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে হল সংসদ ও ছাত্রদল নেতাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ১০ টার দিকে হলের মূল ফটকে হল সংসদ একটি ব্যানার টানাতে গেলে এ ঘটনা ঘটে।
হলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গতকাল সোমবার মুহসিন হল সংসদের ব্যানারে হলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুলহাসকে শাহবাগ থানায় মারধরের ঘটনায় হল ছাত্রদলের যুগ্ন আহবায়ক রবিন হোসেনকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়।
পরবর্তীতে হল ছাত্রদলের নেতারা তা সরিয়ে ফেলে। আজ পুনরায় এ ব্যানার টানাতে গেলে হল সংসদ ও শিবিরের সাথে ছাত্রদলের নেতাদের সাথে উত্তেজনা তৈরি হয়।
বিষয় : ঢাবি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে হল সংসদ ও ছাত্রদল নেতাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ১০ টার দিকে হলের মূল ফটকে হল সংসদ একটি ব্যানার টানাতে গেলে এ ঘটনা ঘটে।
হলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গতকাল সোমবার মুহসিন হল সংসদের ব্যানারে হলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুলহাসকে শাহবাগ থানায় মারধরের ঘটনায় হল ছাত্রদলের যুগ্ন আহবায়ক রবিন হোসেনকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়।
পরবর্তীতে হল ছাত্রদলের নেতারা তা সরিয়ে ফেলে। আজ পুনরায় এ ব্যানার টানাতে গেলে হল সংসদ ও শিবিরের সাথে ছাত্রদলের নেতাদের সাথে উত্তেজনা তৈরি হয়।

আপনার মতামত লিখুন