ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬ । ০৭:৩৯ মিনিট

জবি ছাত্রদলের ‘গুমের অন্ধকার পেরিয়ে প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভা সোমবার

গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতাদের স্মরণে ‘গুমের অন্ধকার পেরিয়ে প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন, সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান সুরুজ।

এছাড়া আরও উপস্থিত থাকবেন এবং বক্তব্য প্রদান করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সোনালী অতীত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং সাবেক সম্মানিত নেতৃবৃন্দ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অধ্যায় তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জবি ছাত্রদল।

বিষয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্রদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জবি ছাত্রদলের ‘গুমের অন্ধকার পেরিয়ে প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভা সোমবার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতাদের স্মরণে ‘গুমের অন্ধকার পেরিয়ে প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন, সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান সুরুজ।

এছাড়া আরও উপস্থিত থাকবেন এবং বক্তব্য প্রদান করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সোনালী অতীত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং সাবেক সম্মানিত নেতৃবৃন্দ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অধ্যায় তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জবি ছাত্রদল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত