ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২৭ জুন ২০২৬ । ০১:১০ মিনিট

চট্টগ্রামে শর্টগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ জন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপো থেকে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন। 

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ কোম্পানির ভবনের নিচতলায় মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা মো. আলমগীর হোসেন সজীব (২০)। সজীব বর্তমানে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করতেন।

সিএমপি জানায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-৩৪ ডিউটির অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।

পুলিশের ভাষ্য, চেকপোস্টে দুই যুবক সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

বিষয় : চট্টগ্রামে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে শর্টগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ জন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপো থেকে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন। 

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ কোম্পানির ভবনের নিচতলায় মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা মো. আলমগীর হোসেন সজীব (২০)। সজীব বর্তমানে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করতেন।

সিএমপি জানায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-৩৪ ডিউটির অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।

পুলিশের ভাষ্য, চেকপোস্টে দুই যুবক সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত