ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ১১:২৫ মিনিট

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ ট্রাকে আগুন

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ঘটনার পর থানার সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি আগুন দেওয়ার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

বিষয় : কেরানীগঞ্জ আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ ট্রাকে আগুন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ঘটনার পর থানার সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি আগুন দেওয়ার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত