ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ০৩:৫১ মিনিট

পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল ১০ আগস্ট হেডলাইন ৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়ম অনুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি।

পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাও আলোচনায় আসে। তবে সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত ১০ আগস্ট ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

বিষয় : এসএসসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল ১০ আগস্ট হেডলাইন ৫

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়ম অনুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি।

পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাও আলোচনায় আসে। তবে সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত ১০ আগস্ট ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত