ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬। ০৪:৪১ মিনিট

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপ-সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

এছাড়া, ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে। যোগদানের পর প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য পর্যায়ক্রমে নির্বাচিত শিক্ষকদের পাঠানো হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট নিয়োগপত্র পাঠানো হবে। তাই নির্ধারিত তারিখ অনুযায়ী যোগদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচিতদের।

বিষয় : শিক্ষকের যোগদান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপ-সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

এছাড়া, ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে। যোগদানের পর প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য পর্যায়ক্রমে নির্বাচিত শিক্ষকদের পাঠানো হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট নিয়োগপত্র পাঠানো হবে। তাই নির্ধারিত তারিখ অনুযায়ী যোগদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচিতদের।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত