ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬। ০৪:৫৫ মিনিট

২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

২০২৬ সালে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ল ছুটি

২০২৬ সালে দেশের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

ছুটির তালিকার তথ্য মতে, চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর এ ছুটি ছিল ৭১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এর আগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, এ বছর বিদ্যালয়ের মোট ছুটি রয়েছে ৬৪ দিন।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ল ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২০২৬ সালে ছুটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৬ সালে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ল ছুটি

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

২০২৬ সালে দেশের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

ছুটির তালিকার তথ্য মতে, চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর এ ছুটি ছিল ৭১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এর আগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, এ বছর বিদ্যালয়ের মোট ছুটি রয়েছে ৬৪ দিন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত