ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬। ০৩:৩৮ মিনিট

দুই উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, একসঙ্গে এগোতে চায় জবি ও কুয়েট

আজ শনিবার (২ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য একে অপরের প্রতি শুভকামনা জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, একসঙ্গে এগোতে চায় জবি ও কুয়েট

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

আজ শনিবার (২ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য একে অপরের প্রতি শুভকামনা জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত