জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন জকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।আলোচনায় আসন্ন ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য বিশেষ পরিবহন সেবা চালুর দাবি গুরুত্ব পায়।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। একইসঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় অধ্যাপক ড. সাবিনা শরমীন, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব নীতি অনুসরণ করে আসছে এবং বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করছে।
বিষয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন